Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ৮টি বোমা মেশিন ও পাইপ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক |  ০২ মার্চ, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ৮টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় বোমা মেশিনের কাজে ব্যবহৃত এক হাজার ফুট পাইপ নষ্ট করা হয়।

শনিবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত কালাইরাগ এলাকায় এ অভিযান চালায় টাস্কফোর্স। অভিযান চলাকালে টের পেয়ে বোমা মেশিন মালিকরা পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জির নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযানে পুলিশ এবং বিজিবি সদস্যগণ অংশ নেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জি জানান, কোন ভাবেই পরিবেশ ক্ষতি করে পাথর উত্তোলন করতে দেয়া হবে না। বোমা মেশিনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.