Sylhet Today 24 PRINT

শাহজালালের মাজারের সড়কে বসছে টাইলস

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০১৯

সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের সড়কে বসানো হচ্ছে টাইলস। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ও খাদিম সিরামিকসের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এ সড়কে টাইলস বসানো হচ্ছে।

শনিবার রাতে এ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মাজারের প্রবেশ ধারের সড়ক খুঁড়ে টাইলস বসানোর কাজের সূচনা করেন তিনি।

এসময় দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ দেন মেয়র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.