Sylhet Today 24 PRINT

উপশহর থেকে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৯

এসএমপির কোতয়ালী থানাধীন উপশহর এলাকার একটি রেস্টুরেন্টের সামন থেকে   এর সামনে ২০১ পিস ইয়াবাসহ ১ জনকে  গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম শরীফ আহমেদ (২৭)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার ইনামতি গ্রামের আব্দুল মুতালিবের ছেলে।

শনিবার (২ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে এসএমপির কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এ অভিযানে অংশ নেয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল। 

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.