Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের মুন্সীবাজার নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৯

আসন্ন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ১নং রহিমপুর ইউনিয়ন ও ৩নং মুন্সীবাজার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২মার্চ) রাত ৮টায় মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আনুষ্ঠানিকভাবে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুনেল আহমেদ তরফদার, আওয়ামী লীগ নেতা হায়দর আলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আসন্ন ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। অনুষ্ঠানে রহিমপুর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নৌকার সমর্থনে এক মিছিল বের হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.