Sylhet Today 24 PRINT

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলো সিলেট সরকারি কিন্ডারগার্টেন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৯

দেশ সেরা হয়েছে সিলেটের সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় নগরীর জিন্দাবাজারস্থ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনারম্বর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রোববার সকাল ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে মেতে উঠে।

পরে সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমার আক্তার চৌধুরীর নেতৃত্বে নগরীতে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় ও তালতলাস্থ জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়।

আনন্দ র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক মালেকা আক্তার জাহান, ফাহমিদা পারভীন, নিপা চৌধুরী, কুমকুম ইয়াসমিন, রোমানা বেগম, সুলতান আহমদ, জাবেদ সিরাজ প্রমুখ। এছাড়াও অভিভাবক সহ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.