Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৮

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৩ মার্চ, ২০১৯

হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বুল্লা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এছাড়াও অন্যান্য আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, শিক্ষার্থীরা বুল্লা এলাকা দিয়ে একটি টমটম (ইজিবাইক) দিয়ে স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে টমটমটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৮ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হল, ববি আক্তার, পাপিয়া আক্তার, চুমকি আক্তার, আখি আক্তার, খাদিজা বেগম।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় জানান, আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.