Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় বিভিন্ন পণ্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০১৫

সুনামগঞ্জের দুই উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ২লক্ষ টাকা মূল্যের ভারতীয় কয়লা,কাঠ,চায়না ইঞ্জিন,সুপারী,পাখাসহ ৩টি বারকি নৌকা আটক করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয়রা জানায়,গতকাল সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার সীমান্তের ১২২৬ নং পিলার সংলগ্ন ধোলাই নদী থেকে ৫৪ হাজার টাকা মূল্যের ২৯.৯৫ঘনফুট ভারতীয় কাঠ আটক করা হয়।

অপরদিকে, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের ১২০৩এর ২এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে চোরাচালানী আজাদ মিয়া তার সহযোগীদেরকে দিয়ে মদ আনার জন্য যাদুকাটা নদী দিয়ে ভারতে যাওয়ার সময় ৮০হাজার টাকা মূল্যের ২টি বারকী নৌকা আটক করা হয়।

অন্যদিকে, চাঁরাগাঁও সীমান্তের লালঘাট এলাকা দিয়ে সাজ্জাদ মিয়া নেতৃত্বে ভারত থেকে কয়লা পাচাঁরের সময় ৫হাজার টাকা মূল্যের ৪০০ কেজি কয়লা উদ্ধার করা হয়। এছাড়া চোরাচালানী আজাদের সোর্স আবু বক্করের নেতৃত্বে চানপুর সীমান্তের ১২০২ এর ১১ এস পিলার সংলগ্ন বারেকটিলা দিয়ে সুপারী পাচাঁরের সময় ৮ হাজার টাকা মূল্যের ৪,০৫০টি ভারতীয় সুপারী উদ্ধার করাসহ সুরমা নদী থেকে ১৫ হাজার টাকা মূল্যের ১টি বারকী নৌকা ও ৩৫ হাজার টাকা মূল্যের ১টি চায়না ইঞ্জিন,রজনী লাইন এলাকা থেকে ১৫০ কেজি ভারতীয় কয়লা উদ্ধার করা হয়।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা তাদের মালামাল রেখে পালিয়ে যায়। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন অবৈধ মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.