Sylhet Today 24 PRINT

মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মৌলভীবাজারে বিভিন্ন কর্মসুচি

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০১৫

মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন সিএনজি- অটো রিক্সা চালক,মালিকরা।

আজ সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সিএনজি অটোরিক্সা মালিক ও চালকরা জেলার বিভিন্ন সড়কে মানববন্ধন করেছেন। মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক,শমসেরনগর রোড,চাঁদনীঘাট সড়ক, কুসুমবাগ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেন তারা।

এ সময় জেলার সব গুলো সিএনজি স্ট্যান্ড থেকে প্রায় চার ঘন্টা অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধ ছিল। ফলে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এরপর মহা সড়কে অটোরিক্সা সিএনজি চলাচলে সরকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেন অটো রিক্সা চালক-মালিকরা ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.