Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে শহররক্ষা বাঁধে ধ্বস

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৫ মার্চ, ২০১৯

হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকায় শহর রক্ষা বাঁধে ধ্বস দেখা দিয়েছে। এতে করে নদী পাড়ের মানুষদের মধ্যে নতুন করে আতংক দেখা দিয়েছে। যে কোন সময় পানি বাড়লে ভয়াবহ দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয় এলাকাবাসি। খবর পেয়ে সোমবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় চীফ ইঞ্জিনিয়ার নিজামুল হক ভূইয়া, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, শহরের কামড়াপুর অংশে শহর রক্ষা বাঁধে ধ্বস দেখা দিয়েছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সাথে এ বিষয়ে সাক্ষাত করা হয়েছে। দ্রুত ধ্বস দেখা দেয়া অংশে মেরামতের কাজ শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.