Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধীদের জানাজা দেশের মাটিতে পড়তে দেওয়া হবে না : সুনামগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০১৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোন যুদ্ধাপরাধীর জানাজা আর এ দেশের মাটিতে হতে দেওয়া হবে না। কারণ মহান মুক্তিযুদ্ধের সময় এই রাজাকার আল বদররা লাখ লাখ হীদ মুক্তিযোদ্ধার জানাযা হতে দেয়নি। জানাযা ও দাফনের সুযোগ না দেওয়ায় শহীদদের লাশ কাক শেয়াল কুকুর খেয়েছে। মুসলিম হওয়ার পরও একাত্তরে আমাদের সঙ্গে রাজাকাররা যা করেছে আমরাও তাদের সঙ্গে এখন থেকে একই আচরণ করব। তাদের এই আচরণের জবাব আমরাও তাদের মতোই দেব।

মন্ত্রী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দুই কোটি টাকা খরচে তৈরী সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন নাহার রব্বানী শাহানা, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু প্রমুখ।

মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, আগামী জানুয়ারির মধ্যেই সকল মুক্তিযোদ্ধার ভাতা ১০হাজার টাকা করা হবে। এই বছরের মধ্যেই বিনা খরচে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থায় সরকার প্রজ্ঞাপন জারি করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.