শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৫ মার্চ, ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কবি ও লেখক তালুকদার রায়হানের ‘ভালো মন্দে ভালো থেকো’ কাব্য গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়েছে।
ভালো মন্দে ভালো থেকো পাঠ উন্মোচন পরিষদ এর আয়োজনে সোমবার রাতে শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিমে পাঠ উন্মোচন অনুষ্ঠানের উদ্ভোধন করেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত 'আলোর ফেরিওয়ালা'পলান সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ভালো মন্দে ভালো থেকো পাঠ উন্মোচন পরিষদের আহ্বায়ক মামুন আহমেদের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। প্রধান আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, কথা সাহিত্যিক ও সম্পাদক নাহিদা আশরাফী। সম্মানিত অতিথি ছিলেন লেখক ও গবেষক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ।
বিশেষ আলোচকবৃন্দ ছিলেন কবি ও সাহিত্য সংগঠক সোহাগ সিদ্দিকী, লেখক ও অধ্যাপক কমলকলি, লেখক ও অধ্যাপক অবিনাশ আচার্য, প্রকাশক সোহানুর রহিম শাওন। অনুষ্ঠানে বিশেষ আবৃত্তি পরিবেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী ও ত্রিলোক বাচিক পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম আজিজুল বাসার। ভালোমন্দে ভালো থেকো কাব্যগ্রন্থটি তালুকদার রায়হানের ৩টি কাব্য গ্রন্থ।