Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা যুব উন্নয়ন ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০১৫

সিলেটের অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ সুরমা যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে গতকাল মঙ্গলবার লাউয়াইস্থ অস্থায়ী কার্যালয়ে সুরমা নদীর উপরে নির্মানধীন নতুন সেতুর নামকরণ প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিতাবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুজ্জামান বাবলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্ঠা এম এ তাহের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপদেষ্ঠা মোঃ বেলাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠন পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য শাহান ইসলাম রাফি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি শ্রী সনজিত সরকার, সাবেক সহ সভাপতি রুবেল আহমদ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম, সংগঠনের সদস্য মোঃ রিপন আহমদ, মোঃ মিনহাজ মিয়া ও মোঃ আলম মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেট নগরী দিয়ে বহমান সুরমা নদীর উপরে দক্ষিণ সুরমাস্থ বঙ্গবীর রোড থেকে উত্তর সুরমার শেখঘাটস্থ (জিতু) মিয়ার পয়েন্ট পর্যন্ত নতুন একটি সেতু নির্মাণ হয়েছে। উল্লেখ্য যে সিলেটের সুরমার উপরে ঐতিহাসিক ক্বীন ব্রীজ সহ মোট ৫টি ব্রীজ নির্মাণ হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল (রহ.) এর নামে একটি ব্রীজ এর নামকরণ করা হয়েছে। এখন এই নতুন ব্রীজ এর নামকরণ নিয়ে ধুম্রজাল তৈরি করা হয়েছে যা সিলেটবাসীর জন্য অতীব দুঃখের বিষয়। সাধারণ মানুষের ভাষা সব কিছু নিয়ে রাজনীতি আর আমাদের সাধারণ সিলেটবাসীর হচ্ছে দুর্গতি, তাই বৃহত্তর সিলেটবাসীর উন্নতি অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করতে সর্বাবস্থায় আমাদের স্মরণ রাখতে হবে ৩৬০ আউলিয়া স্মৃতিবিজড়িত এই সিলেট অঞ্চল। বিশ্ববাসী আজ সিলেট নগরীকে একটি আধ্যাত্মিক নগরী ও পর্যটন নগরী হিসেবে আন্তর্জাতিক পর্যটকরা সিলেট অভিমুখে মিশন সফল করতে সর্বাদাই প্রস্তুত। এটা আমাদের জন্য উন্নতি ও অগ্রগতির বাহন হিসেবে কাজ করছে। তাই সিলেটের অরাজনৈতিক সামাজিক সংগঠন দক্ষিণ সুরমা যুব উন্নয়ন ফোরামের দাবী উক্ত সেতু সিলেটের প্রথম মুসলমান খ্যাত হযরত বুরহান উদ্দিন (র) এর নামে নামকরণ করা হউক।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.