Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইনে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০১৯

মৌলভীবাজার পৌর শহরের শাহ মোস্তফা রোড, আহম্মদ ভিলা, বেরিরপাড় ও শ্রীমঙ্গল রোডে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শাহ মোস্তফা রোডে দি পপুলার সিটিস্ক্যান অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, মাহি ফার্মেসীকে ৫০০, আহম্মদ ভিলার জুই বিউটি পার্লারকে ৫০০, বেরিরপাড়ে অবস্থিত সিটি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ৫ হাজার, শ্রীমঙ্গল রোডের বেঙ্গল হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা আরোপসহ তা আদায় করা হয়।

অভিযানকালে মূল্য তালিকা না রাখা, রোগ নির্ণয়ে পরীক্ষার রিএজেন্টের সংরক্ষণ ফ্রিজে মাংস রাখা, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে পরীক্ষা করা, রোগীদের কাছ থেকে পরীক্ষাবাবদ অতিরিক্ত অর্থ আদায় করা, বিউটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য রাখা, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.