Sylhet Today 24 PRINT

খাসদবির স্কুলের সাবেক শিক্ষিকা স্মৃতিকণা নাগ আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০১৯

সিলেট খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ও দুর্গাবাড়ি- বালুচর নিবাসী স্মৃতিকণা নাগ (৬৮)  মৃত্যুবরণ করেছেন। বুধবার (৬ মার্চ) সকালে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায়  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র ও ১ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

স্মৃতিকণা নাগ গত ১ সপ্তাহ যাবৎ ফুসফুসে সংক্রমণ, মস্তিষ্কে রক্তক্ষরণ ও কিডনী রোগে আক্রান্ত হয়ে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মতিউর রহমানের তত্বাবধানে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। স্মৃতিকণা নাগের স্বামী সজল মজুমদার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

বৃহস্পতিবার বিকেলে নগরীর চালিবন্দর শ্মশানঘাটে তাঁর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে নগরীর রামকৃষ্ণ মিশন ও আশ্রমে স্মৃতিকণা নাগের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এসময় আশ্রম সম্পাদক স্বামী  চন্দ্রনাথানন্দ মহারাজ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.