Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নতুন ওসি

নিউজ ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৫

শ্রীমঙ্গল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) রাত ৯টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কে এম নজরুল। 

শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিকুল চক্রবর্তী, বিশ্বজ্যোতি চৌধুরী, আহমেদ ফারুক মিল্লাদ, ইসমাইল মাহমুদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, মামুন আহমেদ, দীপংকর ভট্টাচার্য লিটন প্রমুখ।  

সাংবাদিকরা শ্রীমঙ্গল উপজেলার আইন-শৃঙ্খলাসহ জননিরাপত্তার সার্বিক উন্নয়নকল্পে নতুন ওসির দৃষ্টি আকর্ষণ করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.