Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ নগরীতে আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০১৯

সিলেটের জৈন্তাপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল নগরীর বন্দরবাজার এলাকা থেকে উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসময় এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে মোটর সাইকেল উদ্ধার ও তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেটের গোলাপগঞ্জের উত্তর ধারাবহর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. উজ্জ্বল (৩০) ও রনিখাইল গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৩)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতরা গত মঙ্গলবার জৈন্তাপুর থানার হরিপুর বাজার থেকে মোটরসাইকেলটি চুরি করেছিল। এ বিষয়ে যানটির মালিক জৈন্তাপুর থানায় জিডি করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.