Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে শোকসভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ আচার্য পলাশের আকস্মিক মৃত্যুতে তাকে স্মরণ করে শোকসভা পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯ টায় শ্রীমঙ্গল শহরের বারিধারা আবাসিক এলাকায় এই শোকসভার আয়োজন করে বারিধারা সচেতন নাগরিক কমিটি।

কমিটির সহ সভাপতি মনোরঞ্জন দাশের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক শ্যামল আচার্য'র সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আবু শহীদ মো. আব্দুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, অজিত কুমার দেব, কানু আচার্য, অত্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম এম হিমেল, স্বপন আচার্য বলু, মো. কামাল হোসেন সহ কৌশিক ভট্টাচার্য্য প্রমুখ।

পরে পলাশ আচার্য'র বাবার হাতে শোক বার্তা তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.