Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ৩৭ বছর পর শুরু হয়েছে মিনি স্টেডিয়ামের কাজ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৩৭ বছর পর শুরু হয়েছে প্রস্তাবিত শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামের কাজ।

শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহরে অবস্থিত এ স্টেডিয়ামের কাজ শুরু হয়। এর আগে ৪মার্চ স্টেডিয়ামটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এসময় তিনি অতিসত্বর স্টেডিয়ামের কাজ শুরু হবে বলে আশ্বাস প্রদান করেন।

জানা যায়, ১৯৮২ সালে তৎকালীন এরশাদ সরকার উপজেলা স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহন করলে জমি অধিগ্রহন করা হয় ধারাবহর গ্রামে। ৩ একর ১২ শতক জায়গা জুড়ে অবস্থিত স্টেডিয়ামটি নির্মানে কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মাণের উদ্যোগ গ্রহণ করলেও তা পরিদর্শন পর্যন্তই সীমাবদ্ধ ছিল।

সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ৪৯০টি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করলে ২০১৮ সালের এপ্রিল মাসে জাতীয় ক্রীড়া পরিষদের একটি প্রতিনিধি দল স্টেডিয়াম পরিদর্শন করে। এরপর আরো ১বছর অতিবাহিত হওয়ার পর স্টেডিয়ামের কাজ শুক্রবার শুরু হয়

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.