Sylhet Today 24 PRINT

সিলেট-কোম্পানিগঞ্জ সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০১৯

সিলেট-কোম্পানিগঞ্জ সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত যুবক গোয়াইঘাট উপজেলার সালুটিকরের আঙ্গরজুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. বাহার (২২)। শুক্রবার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ওই সড়কের ধোপাগুল এলাকার বড় ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মালাবাহী ট্রাক সালুটিকর থেকে ছেড়ে আসার পথে ধোপাগুলের বড় ব্রিজের সামনে মোটাসাইকেল আরোহীকে চাপা দেয় ট্রাক। এতে চালক বাহার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই মো. ওমর ফারুক আহমদ একজন নিহতের খ্র নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.