Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে গরু চোর গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৯

সিলেটের বিশ্বনাথের রামধানার বসতবাড়ির গোয়াল ঘর থেকে সাংবাদিক আক্তার আহমদ শাহেদের একটি গাভী ও একটি ষাঁড় (২টি গরু) নিয়ে যায় চুরি হয় গত বছর ২৮ মার্চ। এ ঘটনার ৭দিন পর অজ্ঞাতনামা আসামি করে সিলেটের বিশ্বনাথ থানায় একটি চুরির মামলা দায়ের করেন আক্তার আহমদ শাহেদ।  বিশ্বনাথ থানায় মামলা নং ৪, তারিখ ৪/৪/২০১৮ইং।

মামলা দায়েরের দীর্ঘ এক বছর পর সোমবার ৪ মার্চ মুজিবুর রহমান সওদাগর (৫০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেন মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম। দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ের বাসিন্দা মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় সিলেটের কাজিরবাজার এলাকা থেকে। মঙ্গলবার ৫মার্চ আসামিকে আদালতে সোর্পাদ করা হয়। এরআগে মামলা দায়েরের তিনমাস পর সিলেটের কাজিরবাজার এলাকা থেকে গাভীটি উদ্ধার করতে পারলেও ষাঁড়ের কোন হদিস পাননি তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম।

এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, অনেক কষ্ট করে তিনি ওই আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.