Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় চিকিৎসকের বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক |  ১০ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বাসায় চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানিয়েছে ওই ডা ফয়সল আহমদ মুহিন।

মুহিন জানান, তারা স্বপরিবারে সিলেটে অবস্থান করেন। শনিবার সকালে তাঁর মা কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের আলালপুরের বাসায় গিয়ে দেখতে পান, বাসার দরজা ভাঙ্গা ও ঘরের সব আসাবপত্র এলোমেলো।

নিজের মায়ের কাছ থেকে খবর পেয়ে সাথেসাথেই কুলাউড়ায় বাড়িতে যান মুহিন।

তিনি জানান, চুরের বাথরুমের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৫ ভরি স্বর্নালঙ্কার, কাপড়, টিভিসহ মূল্যবান অনেক জিনিসপত্র নিয়ে গেছে।

কুলাউড়া থানায় মৌখিকভাবে চুরির ব্যাপারে অভিযোগ করেছেন জানিয়ে মুহিন বলেন, রোববার এব্যাপারে লিখিত অভিযোগ দেবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.