Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জের পশ্চিমবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

আজমিরীগঞ্জ প্রতিনিধি |  ১০ মার্চ, ২০১৯

ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে নৌকা মার্কা প্রার্থীর ৩০ থেকে ৪০ জন সমর্থক লাঠি ও রড নিয়ে ঢুকে দুটি কক্ষ থেকে প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেন। তাঁরা ব্যালটও ছিনতাই করে নিয়ে যান। চেয়ারম্যান প্রার্থীর প্রায় ২০০ ব্যালট ছিনতাই করেন তাঁরা। ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। তবে তাঁরা তা পারেননি। এরপর বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহিতোষ সূত্রধর বলেন, এখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.