Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে আওয়ামী লীগের আবুল কাশেম জয়ী

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চেয়ারম্যান পদে ১০নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবুল কাশেম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, আবুল কাশেম চৌধুরী  ৬০ হাজার ৩১ ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বী ইকবাল হোসেন খান পেয়েছেন ৪৩ হাজার ১৯২ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.