Sylhet Today 24 PRINT

আত্মসমর্পনের পর জেল হাজতে হবিগঞ্জের মেয়র

নিউজ ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৪

হবিগঞ্জের মেয়র জিকে গউছ

সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবিরিয়া হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি অবস্থায় আদালতে আত্মসপর্ন করতে গিয়ে আটক হলেন হবিগঞ্জের মেয়র  ও হবিগঞ্জ জেলা এনপির সাধারন সম্পাদক জিকে গউছ ।  রবিবার সকালে গউছ হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এ আদেশ দেন।

গউছের আইনজীবী নূর ইসলাম জানান, সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছ হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক রোকেয়া আক্তার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২১ ডিসেম্বর এ মামলায় নতুন ১১ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক রশিদ আহমেদ এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হরকাতুল উসজিহাদের নেতা মুফতি হান্নান সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছ, মুফতি সফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মোহাম্মদ আলী, বদরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০০৫ সালে চার্জশিট ও ২০১১ সালে দুবার সম্পূরক চার্জশিট দেয়া হয়। ওই সময় বাদীপক্ষ নারাজি দিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিলে আদালত আবারও চার্জশিট প্রদানের নির্দেশ দেয় তদন্তকারী কর্মকর্তাকে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.