Sylhet Today 24 PRINT

হাকালুকি হাওরে নৌকাবাইচ প্রতিযোগিতায় সাদীপুর চ্যাম্পিয়ন

বড়লেখা প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৫

হাকালুকি হাওরের হুগলা বিলে মঙ্গলবার বিকেলে সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাদীপুর বাইচ দল। রানার্স আপ হয়েছে সুজানগর ইউনিয়নের পুবালী বাইচ দল।

পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান। প্রতিযোগিতায় বড়লেখা, জুড়ী, কুলাউড়া, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৭টি নৌকাবাইচ দল অংশ নেয়।

নৌকাবাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুরমান আলীর সভাপতিত্বে ও তালিমপুর ইউপি আ’লীগের সম্পাদক বিদ্যুৎ কান্তি দাসের পরিচালনায় পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আনোয়ার উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, ইউপি মেম্বার বেলাল আহমদ, সঞ্জয় কুমার দাস, সুজিত চন্দ্র দাস প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.