Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে হুইল চেয়ার বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি |  ১১ মার্চ, ২০১৯

সিলেটের ওসমানীনগরে অসহায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। চ্যারেটি সংস্থা বাংলা ব্রীজ ডট কমের পক্ষ থেকে ৪০জন গরীব ও অসহায় প্রতিবন্ধীদের মধ্যে ৪০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

সোমবার (১১মার্চ) দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউপি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।

গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল’র সঞ্চালনায় হুইল চেয়ার বিতরণ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন, সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত আমিন তৌহিদ, এটিএন বাংলা ইউকের সিলেটের বিভাগীয় প্রধান মো. শফিকুল ইসলাম শফি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, প্রবাসী কমিউনিটি নেতা ও বাংলা ব্রীজ ডট কম’র ফাউন্ডার সৈয়দ আকামত আলী রুবেল, হারুন মিয়া, কদরুল ইসলাম, আতিকুর রহমান লেবু, শাহিন খান, শাহ রওশন আলী, তারেক মিয়া ও ইউপি সদস্য বেলাল আহমদ।  

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলাউর রহমান, ইউপি সদস্য মনির উদ্দিন, তছন মিয়া, জাহাঙ্গির আলম।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন ব্যবসায়ী মাসুদ রানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.