Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ৪ ছিনতাইকারী আটক

নবীগঞ্জ প্রতিনিধি |  ১১ মার্চ, ২০১৯

নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডের এক্সিম ব্যাংকের সামনে থেকে ৪ ছিনতাইকারী কে আটক করেছে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাও গ্রামের মৃত মতি মিয়ার পুত্র সালা উদ্দিন (৩৫), দক্ষিন রাসঠিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে রফিক মিয়া (২৫) একই জেলার শ্রীমঙ্গল উপজেলার পৌরবাশা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জালাল মিয়া (৫৫), রামনগর গ্রামের মৃত সুধির কাপালীর ছেলে বিকাশ কাপালী (২৯)।

সোমবার (১১মার্চ) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডে এ ঘটনা ঘটে।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামের জনৈক এক বৃদ্ধ মহিলা এক্সিম ব্যাংক থেকে ২১৭০০ টাকা উত্তোলন করে নিচে নেমে আসলে ছিনতাইকারীরা তার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় স্থানীয় জনতারা ছিনতাইকারীদের আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

তাদের বিরুদ্ধে সংশিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.