Sylhet Today 24 PRINT

ডাকসুতে ভোট চুরির অভিযোগে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি |  ১১ মার্চ, ২০১৯

ডাকসুর নির্বাচনে ভোট চুরির অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে চৌমহনায় সমাবেশ করে।

সমাবেশ  থেকে ডাকসুর নির্বাচনে ভোট জালয়াতি এবং প্রার্থীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি নির্বাচন বাতিলের দাবি জানিয়ে বক্তব্য দেন ছাত্রনেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুভিনয় রায় শুভ, সাধারণ সম্পাদক পিনাক দেব, ছাত্রফ্রন্টের কলেজ শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, শহর শাখার সভাপতি মারুফ হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.