সিলেটটুডে ডেস্ক | ১৩ মার্চ, ২০১৯
দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন ও পারাইরচকে নির্মানাধীন ট্রাক টার্মিনালে ট্রাক, কাভার্টভ্যান স্থানান্তর বিষয়ে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার ( ১৩ মার্চ) সকালে মেয়র কার্যালয়ে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের অন্য যে কোন অঞ্চলের তুলনায় সিলেট পরিবহন শ্রমিক ও মালিদের মধ্যে সিটি করপোরেশনের সম্পর্ক অত্যন্ত সোহার্দপূর্ণ। যার কারনে সিলেটে যত্রতত্রভাবে গাড়ি স্ট্যান্ড তেমন একটা নেই। আর যে গুলো আছে সেগুলো কিছু দিনের মধ্যে স্থায়ী ঠিকানায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সভায় জানানো হয় আগামী কিছু দিনের মধ্যে ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি ও পরীকল্পনামন্ত্রী আব্দুল মান্নান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টার্মিনালের উদ্বোধন করবেন।
সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
সিসিক মেয়র আরো বলেন, নানা সমস্যায় জর্জরিত সিলেটের পরিবহন সেক্টর। তারপরও সোহার্দপূর্ণভাবে সিলেটের সার্বিক উন্নয়নে পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা এগিয়ে আসেন।
সভা শেষে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল, রেলওয়ে ষ্টেশন, কদমতলী মুক্তিযোদ্ধা চত্তর ও নব নির্মিত ট্রাক টার্মিনাল পরিদর্শন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ অতিথিরা।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিকুলিন চাকমা, সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, ট্রাক, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী সভাপতি গোলাম হাদী সইফুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ, পিকআপ,কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, সহ সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন, সহ সম্পাদক আলী আহমদ স্বপন, প্রচার সম্পাদক সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, নির্বাহী সদস্য শরীফ আহমদ, আলী আহমদ, আব্দুল জলিল, সিসিকের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, রুহুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন