কমলগঞ্জ সংবাদদাতা | ০৬ আগস্ট, ২০১৫
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাপের ছোবলে এক চা শ্রমিক তরুণীর মৃত্যু হয়েছে। তরুণীর নাম স্বাপ্না খ্রীস্টান (১৭)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাপ্না চা শ্রমিক কাজল খ্রীস্টানের মেয়ে।
ইসমালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলেমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট দুপুরে বাগাছড়া চা বাগানের চা পাতা উত্তোলনের সময় স্বাপ্নাকে সাপে ছোবল দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে ভর্ভি করা হলে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।