শ্রীমঙ্গলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৪ মার্চ, ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসব মুখর পরিবেশে মাধ্যমিক স্তরের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ২৩ শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব আমেজে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়।
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন বলেন, উপজেলার ২১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসায় সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্টিত হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাসহ সব দায়িত্ব পালন করে শিক্ষার্থীরাই।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.