বিয়ানীবাজার প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০১৫
নানা আয়োজনের মধ্যে দিয়ে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গোলাবশাহ কিশোর সংঘের ৩ যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনের উদ্যোগে পৌরশহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৪ টায় পৌরশহরের কসবা গ্রামে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী।