Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল র‍্যাবের অভিযানে শতাধিক লিটার চোলাই মদ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১ শ ২৪ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ( ১৪ মার্চ, ২০১৯) সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ( এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ কাশেম মিয়া (৩০) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাস্থ পাইকপাড়া গ্রামের কুমারখাদা এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।

আটককৃত আসামী কাশেম মিয়াকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য শ্রীমঙ্গল থানায় হস্থান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.