Sylhet Today 24 PRINT

দিরাইয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

দিরাই প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ ১১ তম গ্রেডের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বেলা ৩ টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে শতাধিক শিক্ষকের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলার সকল সহকারী শিক্ষকদের উদ্যোগে শিক্ষক ননীগোপাল দাসের সভাপতিত্বে ও শিক্ষক বকুল রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক গোলাম কিবরিয়া, সজিত মিয়া, রুহুল আমিন, আলীমুল হক, গুলজার হোসেন মাসুম, সানোয়ারা বেগম, দিপীকা দাস, প্রতিভা রানী দাস, সানোয়ার হুসাইন ইমন, রতীশ চন্দ্র দাস।

এছাড়াও সহকারী শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে প্রধান শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন জসিম উদ্দিন চৌধুরী, অসীম রায় চৌধুরী, পিনাকী ভৌমিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.