Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জায়গা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচঙ্গে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাগাপাশা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, ওই গ্রামের গেদা উল্লাহর পুত্র মাহমুদ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের নুর ইসলামের পুত্র সাব্বির মিয়ার। এরই জের ধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আজিজুল ইসলাম, সাহেল মিয়া, সাব্বির মিয়া, নাজিরা বেগম, উর্মিলা খাতুন, আলম মিয়া, সাহেদা আক্তার, সহিদা খাতুন, মাহমুদ মিয়া ও আলম চানা বিবি আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.