Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর জন্মদিনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় সিলেট মহানগরের নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ সভাপতি বদরুল ইসলাম বদরু, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, ডা. রকিবুল হাসান জুয়েল, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, মুমিনুর রশীদ সুজন, গোলাম হাসন চৌধুরী সাজন, দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুয়েদুর রহমান মনি।

আরো উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি যোগাযোগ বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, সহ কৃষি বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ তালুকদার, সহ ধর্ম বিষয়ক সম্পাক ঝুটন পাল, সদস্য কামাল খান, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক আহমদ, সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সহ সভাপতি শেকিল আহমদ বাবলু, বদরুল বৈদ্য, আলী হোসেন, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক শিপলু আহমদ, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাগর সরকার, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জাবেদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.