মৌলভীবাজার প্রতিনিধি | ০৭ আগস্ট, ২০১৫
মৌলভীবাজারে ঢাকা- সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় হিরন মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত হিরন মিয়া সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা- সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় হিরন মিয়া রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগ্রামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।