Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভোট গ্রহণ চলছে, উপস্থিতি কম

বড়লেখা প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল আটটায় ভোট নেওয়া শুরু হলেও ভোটারদের উপস্থিতি কম।

পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাঠে কোনো ভোটারের উপস্থিতি নেই। দুই-একজন করে এসে ভোট দিয়ে যাচ্ছেন।

ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়লেখা সরকারি কলেজ একই অবস্থা। তবে পৌনে নয়টায় উপজেলার বিছরাবাজার কেন্দ্রের কয়েকজন ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাজারুল ইসলাম বলেন, পুরুষ ভোটার আসছেন। তবে নারীরা এখনো আসেননি। বেলা বাড়লে ভোট বাড়বে।

সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে দেখা গেছে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

প্রসঙ্গত, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোটা ১ লাখ ৬৮ হাজার ১৬৩ জন ভোটার রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.