নিজস্ব প্রতিবেদক | ০৭ আগস্ট, ২০১৫
সিলেটের দক্ষিণ সুরমায় একটি মাদরাসার পাশ থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই লাশের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিত্তিতে শুক্রবার বেলা পৌণে ৩টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের তালুকদারপাড়া হাওরে বহুমূখী মাদরাসার পাশে এক যুবকেল মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান হাবিব হোসেনকে খবর দেন।
ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন ঘটনাটি দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।