Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের সাথে বিরোধ: লেগুনা শ্রমিকদের সিলেট-তামাবিল সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ আগস্ট, ২০১৫

ফাইল ছবি


ছাত্রলীগের সাথে বিরোধের জের ধরে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে লেগুনা শ্রমিকরা। শুক্রবার বিকেল ৫ টা থেকে সদর উপজেলার খাদিমস্থ পরগনা বাজারে সড়ক অবরোধ করে লেগুনা শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়।

সিলেট-তামাবিল সড়ক লেগুনা চালক সমিতির সভাপতি নাজিম আহমদ জানান, দুই দিন আগে হরিপুরে লেগুনা শ্রমিকদের দুইপক্ষের বিরোধ চলাকালে দু'জন ছাত্রলীগ কর্মী লাঞ্ছিত হন।

এ ঘটনার জের ধরে আজ শুক্রবার টিলাগড় পয়েন্টে বেশ কয়েটি লেগুনা আটকে রাখে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।

তিনি জানান, লেগুনা আটকের খবর পেয়ে ওই সড়কে চলাচলকারী লেগুনা চালকরা পরগান বাজারে উপস্থিত হয়ে ধর্মঘট শুরু করে।

সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে শাহপরান থানা পুলিশ হাজির হয়েছে। পুলিশের আশ্বাসে সন্ধ্যা ৭ টায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর শুরু হয় যান চলাচল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.