Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ২০ মার্চ, ২০১৯

দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ২০৮ জন দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে চৌমুহনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিজিডি র্কাড ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা দে।

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুইবছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই কার্ড ও চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সমন্বয়কারী পারভীন আক্তার, ডাঃ এনামুল হক শাহরাজ, আঃ রশিদ মেম্বারসহ পরিষদের সদস্যবৃন্ধ।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা দে বলেন, অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণ করা হবে। পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে দুইশত টাকা করে সঞ্চয় হিসেবে নিয়ে দুইবছর মেয়াদ শেষে এককালীন দেওয়া হবে। যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.