Sylhet Today 24 PRINT

ছাতকে ভুয়া ডিবি পুলিশ আটক

ছাতক প্রতিনিধি |  ২০ মার্চ, ২০১৯

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০মার্চ) সন্ধ্যায় হাসনাবাদ বাজার থেকে শফিকুর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক শফিকুর রহমান সিলেট জালালাবাদ থানার আলিনগর গ্রামের মৃত ইছোব আলীর পুত্র।

বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় বাজারে এসে বিভিন্ন দোকানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অবৈধ নাসির বিড়ি বিক্রি করা হচ্ছে বলে দোকানে দোকানে তল্লাশি চালায়। এবং দোকানের নাম ঠিকানা তার ডায়েরিতে লিপিবদ্ধ করে। ২শ ৫শ টাকা নিয়ে অন্য দোকানে চলে যায়। এভাবে বেশ কয়েকটি দোকানে টাকা তুললে তাদের সন্দেহ হলে তার পুরো নাম ঠিকানা জিজ্ঞাসা করলে চলে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দিলে ছাতক থানার এসআই লিটন, এসআই দ্বীপন, কনস্টেবল মানিক ও শাহ আলম এসে তাকে থানায় নিয়ে যায়।

ছাতক থানার এসআই লিটন আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তার সাথে একটি ডায়েরি পাওয়া গেছে। কোন টাকা পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.