Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিদেশ পাঠানোর কথা বলে শ্লীলতাহানি, ভিডিও করে ইন্টারনেটে প্রচার!

বড়লেখা প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় এক নারীর শ্লীলতহানি করে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে আদালতে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র তারাদরম গ্রামের মুহিব আলীর ছেলে আজির উদ্দিন বলাই’র সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিলো ওই গ্রামের আরেক যুবকের। সে সুবাদে প্রায়ই বন্ধুর বাড়িতে যাতায়াত করতেন আজির উদ্দিন। সম্প্রতি আজির উদ্দিন তার কাছে ভিসা আছে বলে বন্ধুর স্ত্রীকে দুবাই পাঠানোর প্রস্তাব দেন।

দুবাই পাঠানোর প্রস্তাবে স্বামী-স্ত্রী রাজি হয়ে আজির উদ্দিনকে ৫৫ হাজার টাকাও অগ্রিম প্রদান করা। পরবর্তীতে লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য বন্ধুর স্ত্রীকে নিজ বাড়িতে ডেকে নেন আজির উদ্দিন। বাড়িতে যাবার পর আজির উদ্দিন তার ঘরে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি করে নিজের মোবাইল ফোনে তা ভিডিও ধারণ করেন।

লোক লজ্জার ভয়ে ঘটনাটি গোপন রাখেন ওই গৃহবধূ। এরপর প্রায়ই ফোন করে মোবাইলে ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেবার হুমকি এবং কথামতো তার বাড়িতে দেখা করতে বলে আজির উদ্দিন। এ অবস্থায় বিদেশ পাঠানোর ব্যাপারে নানাভাবে কালক্ষেপণও করতে থাকেন।

পরবর্তীতে বিদেশ পাঠানোর জন্য দেওয়া অগ্রীম টাকা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চাইলে শ্লীলতাহানির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেন আজির উদ্দিন। এমনকি হত্যারও হুমকী দেন।

গত ৫ আগস্ট বুধবার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব অভিযোগে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১) (৩) ধারায় মামলা দায়ের করেন শ্লীলতাহানির শিকার হওয়া গৃহবধূ। আদালত মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার বড়লেখা থানা পুলিশকে ৩ দিনের মধ্যে এফআরআই করার জন্য নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, আদালতের আদেশ কপি এখনো থানায় আসেনি। আদেশ কপি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.