Sylhet Today 24 PRINT

ছাতকে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছাতক প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে বোরহান উদ্দিন নূরানি তামিমুল কোরআন মাদ্রাসায় বোরহান উদ্দিন ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) দিন ব্যাপী মেডিকেল ক্যাম্পে ২৫০ জন রোগীর ব্যবস্থাপত্র ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

গ্লোবাল স্মাইল’র অর্থায়নে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ডা. হেদায়েত হোসেন, ডা. আব্দুল মুহিদ (রবিন) ডা. ইয়াসমিন আখতার, ও ডা. মনোয়ার হোসেন রোগীদের ব্যবস্থাপত্র দিয়েছেন।

এ উপলক্ষে বিপ্লব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সদস্য সালেহ আহমদ, কয়েছ মিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহাদ চৌধুরী, সহ সভাপতি সুজন মিয়া, স্থানীয় চান মিয়া, আব্দুর রহিম , কুতুব উদ্দিন, নুরুল আমীন, আব্দুস সত্তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.