Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে হাওরে বজ্রপাতে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৯

হবিগঞ্জের হাওরে বজ্রপাতে সাদেক মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় স্থানীয় গুঙ্গিয়াজুড়ি হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাদেক মিয়া সদর উপজেলার পইল ফুলবাড়ি গ্রামের দুলাই মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, সাদেক মিয়া নামে ওই যুবক সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী হাওরে কাজ করতে যান। এসময় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.