Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি  |  ০৭ আগস্ট, ২০১৫

মৌলভীবাজার জেলা সদরের বেরীরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও দুই জন আহত হয়োর ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত পৌনে দশটার দিকে একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.