Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মিষ্টি খেয়ে এক যুবকের মৃত্যু

৩জন গুরুতর অসুস্থ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে মিষ্টি খেয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম রুয়েল আহমদ(২৫)। সে লক্ষীপাশা ইউনিয়নের ঘাসিবর্নী গ্রামের মৃত খুরশেদ আলীর ছোট পুত্র।

শনিবার (২৩ মার্চ) দুপুর ২টায় উপজেলার লক্ষীপাশায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আরো ৩জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর অসুস্থরা হলো, নাজিম উদ্দিন (৩৫), নুর উদ্দিন (৩০) ও আলমগীর হোসেন (২৪)। তাদের বিস্তারিত নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, লক্ষীপাশা ইউনিয়নের ঝগজাপ গ্রামের ট্রলির লেভারের কাজ করছিলেন নিহত রুহেল আহমদ, নাজিম উদ্দিন ও নুর উদ্দিন। দুপুরে নাস্তার সময় কয়েকটা মিষ্টি খেলে হঠাৎ তিনজন অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয়রা অসুস্থ ৪জনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রুহেল আহমদের মৃত্যু হয়। এসময় অন্য দুজনে অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে একট শিশু তাদের মিষ্টি এনে দিয়েছিল। তদন্তে সাপেক্ষ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.