Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর পৌর যুবলীগের ৪১ সদস্যের মধ্যে ২৫ জনেরই পদত্যাগ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৯

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘোষিত পৌর যুবলীগের কমিটি প্রত্যাখ্যান করে ২৫ জন নেতাকর্মী পদত্যাগ করেছে। শনিবার বিকেলে স্থানীয় গণমাধ্যমে কর্মীদের নিকট যুবলীগের ২৫ জন নেতাকর্মী সাক্ষরিত একটি পদত্যাগ পত্র পাঠানো হয়।

পদত্যাগকারীরা হলেন, সিনিয়ন যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য সৈয়দ জিতু মিয়া, আবুল কালাম আকন, আবুল ফজল, রাসেল আহমদ, সোহেল আহমদ (১),আব্দুল কাদির, শিকুল মিয়া,  সুমন মিয়া (১),  সুমন মিয়া (২), খলিলুর রহমান, আজাদ মাহমুদ, আমিনুল ইসলাম ভুঁইয়া,  সোহেল আহমদ (২), শামিম আহমদ ইসহাক, বিশ্ব বৈদ্য, সুজিত দেব, তুফাজ্জল হক সুমন, গোবিন্দ দেব, রাজিব চৌধুরী বাবু, রজত গোপ, এমদাদ মিয়া, আক্তার হোসেন ও কবির মিয়া।

গত বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন এ সাধারণ সম্পাদক আবুল হোসন লালনের যৌথ সাক্ষরিত আকমল হোসেন ভুঁইয়াকে আহবায়ক, সিদ্দিকুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও রফিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট পৌর যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন ঘোষনা করা হয়। এ কমিটি প্রত্যাখান করে শুক্রবার পৌর যুবলীগের অধিকাংশ নেতাকর্মী পৌরশহরে ঝাড়– মিছিল করেছে।

কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, পৌর যুবলীগের সঙ্গে আমি জড়িত নই। অথচ আমাকে না জানিয়ে কমিটিতে রাখা হয়েছে। তাই এ কমিটি থেকে আমি পদত্যাগ করেছি।

ঘোষিত কমিটির আরেক সিনিয়র যুগ্ম আহবায় সিদ্দিকুর রহমান বলেন, মুজিব আর্দশের ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে অরাজনৈতিক, অপরিচিত, মাদাকসক্ত ব্যক্তিদের দিয়ে অনিয়ম ও দুর্নীতর কারসাজিতে পকেট কমিটি কমিটি দেওয়া হয়েছে। গঠনতন্ত্র বিরোধী এ কমিটির থেকে ২৫ জন লিখিতভাবে পদত্যাগ করেছেন। আরও ৪ থেকে ৫ জন পদত্যাগ করবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তী কর্মসুচী ঘোষনা করবো।
 
জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন বলেন,পদত্যাগের বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে লিখিত কোন পদত্যাগ পত্র আমরা পাইনি। কমিটি গঠনতন্ত্র অনুয়ায়ীই ঘোষনা করা হয়েছে তিনি তারা জানিয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.