Sylhet Today 24 PRINT

নিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মার্চ, ২০১৯

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে সিলেট সদর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

মিছিলটি শনিবার (২৩ মার্চ) শহরতলীর নয়াবাজার থেকে শুরু হয়ে বালুচর পয়েন্ট গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ নেতা সৈয়দ সবুজ আহমদের সভাপতিত্বে ও জুয়েল আহমদের সঞ্চালনায় মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দ তুহিন আহমদ, সোহেল আহমদ, মানিক আহমদ, সুমন আহমদ, উবাইদুল আহমেদ, সায়েম আহমদ, কুদ্দুস আহমদ, মামুন আহমদ, শুকুর আহমদ, সৈয়দ সোহাগ, শাকিল আহমদ, আফজল হোসেন, মইনুল ইসলাম, ফাহিম আহমেদ, জুন্নুন আহমদ, আজাদ আহমদ, দুখু আহমেদ, শাকিল আহমদ, সৈয়দ জয় আহমেদ, সাইদুল ইসলাম বাহার, তরিকুল আহমেদ, নাসির আহমদ, তারেক আহমদ, জাহেদ আহমদ, তানজিন আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, "কিছুদিন আগে জনৈক এক মহিলা সংবাদ সম্মেলনের মাধ্যমে হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। নিপু একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ছাত্র রাজনীতির মাধ্যমে তিনি রাজনীতিতে ঢুকেছেন। উড়ে এসে জুড়ে বসেননি। তাই নিপুর বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবেনা। এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।"

এসময় বক্তারা জনৈক মহিলার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সমাবেশ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.