Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিশ্ব পানি দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৯

“সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল কর্তৃক বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গলের চৌমোহনা চত্বরে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। স্বজন সদস্য নিতেশ সূত্রধরের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক টিআইবি শ্রীমঙ্গল এর সাবেক সভাপতি অধ্যাপক সাইয়িদ মুজিবুর রহমান সনাক সদস্য অয়ন চৌধুরী, স্বজন সমন্বয়কারী এস.এ. হামিদ, সাবেক সমন্বয়কারী বর্তমান সদস্য সৈয়দ ছায়েদ আহমদ প্রমুখ।

পানি দিবসে টিআইবি’র দাবি সমূহ উপস্থাপনা করেন ইয়েস দলনেতা পারভেজ হাসান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সনাক সদস্য রহমত আলী, জহর তরফদার, শাহ আরিফ আলী নাসিম, স্বজন সদস্য জনাব আব্দুর রহমান, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.